ওয়ালটনের এসি বিক্রি বেড়েছে ৪৫০ শতাংশ

 

গরম এবং লকডাউনে দেদারসে বিক্রি হচ্ছে ওয়ালটনের এসি। এদিকে বেশি উত্পাদন, বেশি বিক্রির সুবাদে ওয়ালটন কর্তৃপক্ষও ক্রেতাদের দিচ্ছে আকর্ষণীয় বেশ কিছু সুবিধা। ইতোমধ্যে প্রথমবারের মতো ভয়েস কমান্ড বা কথা বলা এসি বাজারে ছেড়েছে ওয়ালটন। এসব এসিতে রয়েছে আকর্ষণীয় ক্যাশব্যাক ও ছাড়ের সুবিধা। ক্রেতারা ঘরে বসে ফোন করলেই কাছাকাছি প্লাজা অথবা ডিস্ট্রিবিউটর শোরুম থেকে ক্যাশ অন ডেলিভারি সুবিধায় ওয়ালটন পণ্য পৌঁছে দেয়া হচ্ছে। তাই এই গরমে গ্রাহকচাহিদা ও বিক্রিতে শীর্ষে এখন ওয়ালটন এসি। যার প্রেক্ষিতে গত বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে ওয়ালটন এসির বিক্রি বেড়েছে ৪৫০ শতাংশ বা সাড়ে চারগুণ ।

জানা গেছে, ডিজিটাল ক্যাম্পেইন সিজন ১০-এর আওতায় ওয়ালটন এসির ক্রেতারা পাচ্ছেন ২০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক, ফ্রি ইন্সটলেশন ও হোম ডেলিভারির সুবিধা। এছাড়া নির্দিষ্ট মডেলের এসি ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ে কেনার সুযোগ রয়েছে। আছে জিরো ইন্টারেস্টে ১ বছরের ইএমআই এবং ৩৬ মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। সারা দেশে চলমান লকডাউনে ক্রেতারা ফোন করলেই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ওয়ালটনের দক্ষ কর্মকর্তাগণ গ্রাহকের ঘরে পৌঁছে দিচ্ছে ওয়ালটন এসি। ওয়ালটন এসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান বলেন, করোনা মহামারি পরিস্থিতিতে ঘরের সুরক্ষায় ডুয়েল ডিফেন্ডার, আয়োনাইজার, ইউভি (আল্ট্রা ভায়োলেট) কেয়ার প্রযুক্তি সম্বলিত এসি বাজারে ছেড়েছে ওয়ালটন। — প্রেস বিজ্ঞপ্তি