টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
টঙ্গী প্রেসক্লাবে গতকাল সকাল ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, টঙ্গী প্রেসক্লাব ভবনের ওপর দিকে ডেসকোর বিদ্যুতের লাইন থাকায় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ঘটনার পরই তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে বিদ্যুতের লাইন সচল থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। পরে ডেসকো থেকে লোক এসে বিদ্যুত্ সরবরাহ বন্ধ করে দিলে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরো জানান, এ অগ্নিকাণ্ডের ফলে প্রেসক্লাবের দুটি এসি, কম্পিউটার সরঞ্জামিসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।