গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সদর উপজেলার জলপাইতলা এলাকায় একটি প্রতিষ্ঠানের দখলে থাকা ১০ শতাংশ বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারকৃত বনভূমির বর্তমান মূল্য অন্তত ৩০ লাখ টাকা বলে জানান বন বিভাগের কর্মকর্তাগণ। গতকাল সকালে ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার ঘোষের উপস্থিতিতে এ জমি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মো. মাসুদ রানা। মাসুদ রানা জানান, ভবানীপুর বিটের ৩ নম্বর মাহনা ভবানীপুর মৌজার সিএস ৩৭০ নাম্বার গেজেটভুক্ত বনের দাগে প্যারাগন কোম্পানি ২৭০ ফুট দৈর্ঘ্য এবং ১৫ ফুট প্রস্থের ইটের রাস্তা নির্মাণকাজ শুরু করে। পরে বন বিভাগের স্থানীয় কর্মকর্তারা বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজল তালুকদারকে জানালে তিনি উচ্ছেদ অভিযান পরিচালনার নির্দেশ দেন।