দোহারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে একটি সংগঠন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

দোহারের নারিশা পশ্চিমচর এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে ‘আমার আমি বেপারী বাড়ী এসোসিয়েশন’ নামে একটি সংগঠন সাহায্যের হাত বাড়িয়েছে। গতকাল ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন শেষে তাদের ঘর পুনঃনির্মাণের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন সংগঠনের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান শামীম, নারিশা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও সমাজসেবক নুরুল হক বেপারী, নারিশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ড. আবুল কালাম, তবারক বেপারী, পনির বেপারী প্রমুখ। গত ২৫ এপ্রিল তোতা শেখের বসতঘর পুড়ে যায় ও  তিনটি গৃহপালিত পশু দগ্ধ হয়ে মারা যায়।