পাকিস্তানে নানা ভাবে হুমকিতে আছে সাংবাদিকরা। তারা কোনোভাবেই স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বলে অভিযোগ করছেন। বিশেষ করে সাংবাদিকদের বিভিন্ন উপায়ে হয়রানি ও আক্রমণ করা হচ্ছে। এমন অবস্থায় পাকিস্তানে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার দাবিতে অঙ্গীকার করেছে সাংবাদিকদের একটি দল।
দীর্ঘ সময় ধরেই পাকিস্তান সরকারের বিরুদ্ধে সাংবাদিকরা অভিযোগ তুলে আসছিলেন। তবে সরকার বলছে, গণমাধ্যম ও সাংবাদিকদের উপর কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে না।
জানা যায়, লম্বা সময় ধরেই পাকিস্তান সাংবাদিকদের জন্য বিপজ্জনক একটি স্থান। ২০২০ সালের মে থেকে ২০২১ সালের এপিল পর্যন্ত সাংবাদিকদের উপর মোট ১৪৮টি আক্রমণ হয়েছে। এসব আক্রমণে ৬ জনকে হত্যা, ৭ জনকে হত্যাচেষ্টা, ৫টি কিডন্যাপ, ২৫ জনকে গ্রেফতার ও ২৭ জনের বিরুদ্ধে বেআইনি মামলা করেছে সরকার।
মুক্ত গণমাধ্যম দিবসে পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে জানায়, দিন দিন দেশের গণমাধ্যম খাত সংকুচিত হচ্ছে। জনগণের স্বার্থ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অপরীসিম। সেই বিষয়টি সবার মাথায় রাখতে হবে।
ইত্তেফাক/টিআর