ঈদে শ্রাবণ্যর সঙ্গে অপু-রোশানের আড্ডা

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক জিয়াউল রোশান এখনও একসঙ্গে জুটি বাঁধেননি। তবে তাদের রসায়ন দেখার সুযোগ আসছে এবারের ঈদে। ‘টুইংকেল টুইংকেল সুপারস্টার’ নামের একটি অনুষ্ঠানে অতিথি হয়েছেন তারা। এটি উপস্থাপনা করেছেন শ্রাবণ্য তৌহিদা।

অনুষ্ঠানের পরিচালক রুমানা হক ইত্তেফাক অনলাইনকে জানান, অপু ও রোশানকে নিয়ে চিত্রায়নের জন্য জমকালো মঞ্চ সাজানো হয়। আড্ডার ফাঁকে অভিনয়সহ জীবনের নানান বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তারা। এছাড়া রয়েছে র‌্যাপিড ফায়ার এবং ইয়েস-নো উত্তরের মজার পর্ব।

জানা গেছে, অপু বিশ্বাসের ‘সম্রাট’ ছবির ‘রাতভর’ গানে তার সঙ্গে ঠোঁট মিলিয়েছেন ও নেচেছেন রোশান। পর্দায় এই গানে অপুর বিপরীতে ছিলেন শাকিব খান।

আসন্ন রোজার ঈদের চতুর্থ দিন বিকেল ৫টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে ‘টুইংকেল টুইংকেল সুপারস্টার’।

ইত্তেফাক/বিএএফ