নতুন প্রজন্মের শিল্পীরাও বেশ ভালো করছে। মুশকিলটা হচ্ছে, এদের জানার আগ্রহ একটু কম। আরেকটু জানা থাকলে আরো সুবিধা হতো আর কী। কিছু কিছু ক্ষেত্রে মনে হয়, এরা একটু শর্টকাট খোঁজে। আমাদের সময়ও এমনটা ছিল। অবশ্য সবসময়ই থাকে। আমার কথা হচ্ছে, সবাইকে জেনে একেবারে ওস্তাদ হয়ে যেতে হবে, তা কিন্তু নয়। কাজ করে যাওয়ার মতো শিক্ষাটা দরকার। পেশাগতভাবে কাজ শুরু করলে আসলে তখন শেখাটা একটু কমে যায়। এরপরও আমি নতুন প্রজন্মকে নিয়ে আশাবাদী।
এ প্রজন্মের শিল্পীদের প্রসঙ্গে
সংগীতশিল্পী পার্থ বড়ুয়া