সীতাকুণ্ডে চলছে ফসলি জমির মাটি বিক্রি

সীতাকুণ্ডু (চট্টগ্রাম) সংবাদদাতা

সীতাকুণ্ডে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক পড়েছে। এতে হ্রাস পাচ্ছে জমির উর্বরতা শক্তি। ফলে উপজেলায় ফসলের উত্পাদন হ্রাস পাবার আশঙ্কা দেখা দিয়েছে। সরজমিনে বাড়বকুণ্ডু ইউনিয়নের নডালিয়া, মাহমুদাবাদ পৌরসভার এয়াকুব নগর, দক্ষিণ রহমত নগরসহ উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চল ঘুরে দেখা যায় মাটি বিক্রির এমন চিত্র। উপজেলার কৃষি কর্মকর্তা সাফকাত করিম জানান, ফসল উত্পাদনে সবচেয়ে সহায়ক জমির উপরিস্তরের মাটি। টপ সয়েল মাটি বিক্রি করলে আগামী ২০ বছরেও ভালো ফসল উত্পন্ন হবে না জমিগুলোতে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় বলেন, এ বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।