পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছার বিভিন্ন বাড়ির উঠানে দেখা মিলছে সবজিখেত। বাজারের সবজির উচ্চমূল্য স্থানীয়দের এ পথে এনেছে বলে দাবি এসব উঠানচাষির, যাদের অধিকাংশই বাড়ির নারী। নগর শ্রীরামপুরের সেলিনা বেগম জানান, ‘বাজারে সবজির দাম চড়া। তাই পরিত্যক্ত জায়গায় সবজির চাষ করেছি। এতে পরিবারের চাহিদা মিটছে।’ খতিব মুফতি আ. হান্নান বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শখের বশে পরিত্যক্ত জমিতে সবজির চাষ করছি। ফলনও ভালো পেয়েছি।’ এ বিষয়ে পাইকগাছার কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘গ্রামের নারীরা যেভাবে উঠানে সবজি চাষ করছে, তা দেখে আমরা খুবই আনন্দিত।’