মাটি পরিবহনে ট্রাক্টরের বেপরোয়া চলাচল

মেহেরপুর প্রতিনিধি

সদর উপজেলার ময়ামারি গ্রামে পুকুর সংস্কারের নামে চলছে মাটি বিক্রি। দেখা গেছে, মাটিবাহী ট্রাক্টরের বেপরোয়া চলাচলে চরম ঝুঁকিতে অন্য যানবাহনসহ পথচারীরা। মাটি নেওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়। ইউপি সদস্য মিয়ারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘পুকুরের মাটি সরাসরি আমি কিনছি না। পার্শ্ববর্তী কোলা গ্রামের এক ব?্যক্তি মাটি কিনে বিক্রি করছেন। আমি তার কাছ থেকে কিছু মাটি কিনে নিয়েছি।’ জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বলেন, ‘বিষয়টি জানা ছিল না। যেহেতু এটি জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা। এ ব?্যাপারে আমি প্রয়োজনীয় ব?্যবস্থা গ্রহণ করব।’