গাংনীতে দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

গাংনী পৌর শহরের কাথুলী মোড় বাজারে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে মাংস ব্যবসায়ী আরিফ কসাইকে ৩ হাজার টাকা ও আব্বাস কসাইকে ৩ হাজার, মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  নূর-ই-আলম সিদ্দিকী এ জরিমানা করেন। উপজেলা বাজার মনিটরিং কমিটির বেঁধে দেওয়া ৫০০ টাকার বেশি মূল্যে অর্থাত্ সাড়ে ৫০০ থেকে ৬০০ টাকা মূল্যে মাংস বিক্রি করার অভিযোগে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।