এন্ড্রয়েড প্রজন্মের ভবিষ্যত্

তথ্যপ্রযুক্তির সমৃদ্ধির সঙ্গে সঙ্গে বাংলাদেশ ডিজিটাল যুগে প্রবেশ করেছে। এখন ১২ থেকে ২২ বছর বয়সি ছেলেমেয়েদের এন্ড্রয়েড ফোন নিয়ে সময় কাটে। নিয়ম-শৃঙ্খলার বালাই নেই। খাওয়াদাওয়া, গোসল, অফলাইন খেলাধুলা, আড্ডা, পড়াশোনা, ঘুম এসব বিষয়ে তাদের নেই ভ্রুক্ষেপ। দিন যায় রাত আসে—এন্ড্রয়েড ফোনে তাদের চ্যাটিং, মিটিং, গেমিং চলতেই থাকে। যখন ক্লান্ত হয়ে যায় তখনই তাদের নাওয়াখাওয়া-ঘুমানোর কথা মনে পড়ে। এখনই যদি এন্ড্রয়েড নির্ভরতা থেকে বের করে না আনা যায়, তাহলে তাদের ভবিষ্যত্ কোনদিকে! এই প্রশ্নটা একসময় সামাজিকীকরণ সমস্যা হয়ে দেখা দিতে পারে।

হামিদা আব্বাসী

শিক্ষার্থী,

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট