শহরের অলিগলিতে কিংবা গ্রামের হাট-বাজারে রিকশা চলাচল করে। ফজরের আজানের সঙ্গে সঙ্গে রিকশাওয়ালারা রিকশা নিয়ে বেরিয়ে পড়েন জীবিকার তাগিদে। সকাল গড়িয়ে দুপুর হয়। দুপুর গড়িয়ে সন্ধ্যা, মধ্য-রাত হয়। তাঁরা জীবনযুদ্ধে লড়ে যান রোদ-বৃষ্টি সবকিছু সহ্য করে। এই সমাজে ভদ্রবেশী কিছু অমানুষ রিকশাওয়ালাদের নানাভাবে ঠকিয়ে থাকে। তারা নির্দিষ্ট গন্তব্যে গিয়ে বলে, ‘মামা একটু দাঁড়ান আমি আসতেছি।’ এভাবে তারা ভাড়া না দিয়ে চলে যায়। রিকশাওয়ালা ১০/১৫ মিনিট অপেক্ষা করে খুঁজতে থাকেন নতুন ভাড়া। আমাদের উচিত রিকশাওয়ালাদের মতো যাঁরা গায়ে-গতরে খেটে জীবিকা নির্বাহ করেন, তাঁদের পাঁচ-দশ টাকা বাড়িয়ে দেওয়া। তাঁদের সম্মান করা।
তাসনিম হাসান মজুমদার
শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ