বাংলাদেশি অনুপ্রবেশকারীরাই মমতার ভোট ব্যাংক: বিজেপি

কয়েকদিনের ব্যবধানে ভারতের পশ্চিমবঙ্গ এসে আবারও তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। কাঁথির জনসভায় তিনি অভিযোগ করেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটই নির্বাচনে জেতেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, ‘রাজ্যে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু বোমের কারখানা খোলা হচ্ছে।  বিজেপিকে সুযোগ  দিন মোদীর নেতৃত্বে সোনার বাংলা  নির্মাণ হবে।’ এনডিটিভি।

অমিত শাহ বলেন, ‘বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরিই  তৃণমূলের ভোট ব্যাঙ্ক। অনুপ্রবেশকারীদের ছাড়া বাংলায় বিজেপি ছাড়া আর কেউ সরকার গড়তে পারবে না। একবার সরকার পরিবর্তন  করুন। দুর্নীতির টাকা  ফিরিয়ে দেব।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দেওয়ার অভিযোগ আনেন  বিজেপি সভাপতি। বলেন, ‘বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের নাম বদলে হচ্ছে  কন্যাশ্রী, প্রধানমন্ত্রী  সড়ক যোজনার নামও বদলে দেওয়া হয়েছে। ২ টাকা  কিলো দরে চাল মোদী সরকার দেয়।  আর নাম হয় মুখ্যমন্ত্রীর দলের। নরেন্দ্র মোদীর সরকার বাংলাকে উন্নয়নের কাজে  ৮ লাখ কোটি  টাকা দিয়েছে। সেই টাকা দিয়ে কী হয়েছে  কেউ জানে না। ’   

নাগরিকত্ব  সংশোধন বিল

নাগরিকত্ব  সংশোধন বিলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সমর্থন করবেন কিনা  সভা  থেকে  তা জানতে চান অমিত শাহ। তিনি বলেন বাংলায় অনুপ্রবেশকারীদের জন্য  সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু  উদ্বাস্তুদের জন্য কোনও ব্যবস্থা করা হয় না।
কংগ্রেসকে  আক্রমণ

আরও পড়ুনঃ বিদেশে টাকা পাচারে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ

জনসভা থেকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকেও  তীব্র আক্রমণ করেন অমিত। বিজেপি সভাপতি বলেন, ‘১০ বছরের সরকার ২ জন জি ( রাহুল এবং সোনিয়া  গান্ধী)র উপস্থিতিতে ১২ হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। এখন নতুন জি (প্রিয়াঙ্কা গান্ধী ) এসেছেন।’

ইত্তেফাক/টিএস