নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন মনিফোল্ড কার্যক্রম শুরু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

বেক্সিমকো গ্রুপের অর্থায়নে ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিঃ-এর সহযোগিতায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের  জরুরি অক্সিজেন সুবিধার জন্য অক্সিজেন মেনিফোল্ড কার্যক্রম শুরু হয়েছে। গতকাল নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ বিষয়ে মতবিনিময় শেষে সেন্ট্রাল প্লান্ট শুরু হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন— নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ ঝিলু, বেক্সিমকো ফার্মার সেলস ম্যানেজার আহমেদ সালেহ নাগভি, ইসলাম অক্সিজেন গ্রুপের সিইও কামরুল আলম।