এনআরবিসি ব্যাংকের নতুন এমডি

এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন গোলাম আউলিয়া। গতকাল মঙ্গলবার তিনি এমডি হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি প্রিমিয়ার ব্যাংকের এএমডি হিসেবে কর্মরত ছিলেন। গোলাম আউলিয়া ১৯৮৩ সালে ইউসিবি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। —প্রেস বিজ্ঞপ্তি