ইত্তেফাক রিপোর্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৭টির বা ৪১ দশমিক ৪১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে ঢাকা ডাইংয়ের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার ঢাকা ডাইংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯ দশমিক ৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৮ দশমিক ৮০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর শূন্য দশমিক ৭০ টাকা বা ৭ দশমিক ৩৬ শতাংশ কমেছে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালি আঁশের ৬ দশমিক ৯৪ শতাংশ, ইনটেকের ৬ দশমিক ৩৬ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৪ দশমিক ৯৬ শতাংশ, ডমিনেজ স্টিলের ৩ দশমিক ২১ শতাংশ, বেক্সিমকোর ৩ দশমিক ১৯ শতাংশ, আমান কটনের ৩ দশমিক ১২ শতাংশ, গোল্ডেন সনের ৩ দশমিক ০৩ শতাংশ, আরামিট সিমেন্টের ২ দশমিক ৮৩ শতাংশ এবং লিবরা ইনফিউশনের শেয়ারদর ২ দশমিক ৮২ শতাংশ কমেছে।