করোনায় মারা গেলেন বুয়েটের সাবেক রেজিস্ট্রার মোহাম্মদ শাহজাহান

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের সাবেক রেজিস্ট্রার মোহাম্মদ শাহজাহান (৭১) গতকাল মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে ঐ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে গত ১০ দিন যাবত্ চিকিত্সাধীন ছিলেন।

গতকাল বেলা সোয়া ২টায় তিনি মারা যান। বুয়েট থেকে অবসর নেওয়ার পর আশা ইউনিভার্সিটি, নর্থ-সাউথ ইউনিভার্সিটি ও সর্বশেষ বিইউএফটিতে রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছিলেন। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল গ্রামে ১৯৫০ জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকালই তাকে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।