খুলনায় নেওয়াজ মোর্শেদ ওরফে নিয়াজ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে নগরীর এক নম্বর বয়রা ক্রস রোডে এ হত্যাকা্লের ঘটনা ঘটে। নিহত নেওয়াজ সোনাডাঙ্গা মেইন রোডের এস এম শাহজাহানের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাত ৮ টার দিকে নগরীর এক নম্বর বয়রা ক্রস রোডের রুবির দোকানের সামনে একটি সেলুনে চুল কাটানোর জন্য অপেক্ষা করছিলেন নেওয়াজ। হঠাত্ করে ১০-১২ জন সশস্ত্র দুর্বৃত্ত তাকে ধাওয়া দিয়ে সোনাডাঙ্গা আবাসিকের ভেতরে নিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।