বাগেরহাট প্রতিনিধি
পশুর নদ ড্রেজিংয়ের বালু কৃষিজমিতে না ফেলার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব রোডে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সাত গ্রামের জমির মালিকদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, উপজেলার সাতটি গ্রামের বাসিন্দারা পশুর নদের পাড়ের কৃষিজমিতে চাষ করে আসছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে পশুর নদ ড্রেজিং প্রকল্পের আওতায় ড্রেজিং করে সেই বালু তাদের কৃষিজমিতে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। লিখিত বক্তব্য রাখেন মো. আলম গাজী।