গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের রমাকান্ত এলাকায় ব্রিজ নির্মাণের এক বছর পরও সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। এতে কাজে আসছেনা ব্রিজটি। ব্রিজের দুপাশে সংযোগ সড়ক না থাকায় চলাচল করতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। জানা যায়, ২০১৮-২০১৯ অর্থবছরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট নির্মান প্রকল্পের আওতায় ব্রিজটি নির্মাণ করা হয়। স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান জানান, ব্রীজের দুইপাশে মাটি না দিয়েই কাজ শেষ করায় ব্রিজটি কোন কাজেই আসছে না। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক বলেন, ব্রীজের দুই পাশে মাটি দেওয়ার জন্য ঠিকাদারকে বলা হয়েছে।