ঈশ্বরদীতে মার্কেটে উপচেপড়া ভিড়

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

ঈদের কেনাকাটায় জমে উঠেছে ঈশ্বরদী বাজার। সেখানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সরজমিনে দেখা গেছে, বাজারের কয়েকটি শপিংমল, কাপড়ের দোকান, কসমেটিকসের দোকান, জুতার দোকান এমনকি মুদির দোকানেও একই চিত্র। মানিকনগর গ্রাম থেকে কেনাকাটা করতে আসা মনিরা বেগম বলেন, ‘আবার যদি সরকার কঠোর লকডাউন ঘোষণা করে তাহলে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যাবে, ঈদটাই মাটি হয়ে যাবে।’ কাপড়ের দোকানদার আহসানউল্লাহ আবির জানান, ‘আমরা তিন ফুট দূরত্ব বজায় রাখার চেষ্টা করছি। কিন্তু ক্রেতারা ভিড় করছেন।’