চাঁদপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্র গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরে এক বছর ধরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্র আমজাদ মাহমুদ নিলয়কে (২১) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়। মঙ্গলবার ভোলার বোরহানউদ্দিন থানা এলাকায় থেকে নিলয় ও গত ১ মে চাঁদপুর শহরের ওয়ারলেসের বাসা থেকে তার মা শাহনাজ বেগমকে গ্রেফতার করে পুলিশ।  চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ জানান, ঐ তরুণী আত্মহত্যা করতে চাইলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। বিষয়টি আমার নজরে আসার পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।