চিলমারীতে গম সংগ্রহ অভিযান উদ্বোধন

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

চিলমারীতে বুধবার গম সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ডব্লিউ এম রাহয়ান শাহের সভাপতিত্বে উপজেলা খাদ্যগুদামে গম সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বিক্রম। এ সময় আরো উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম চৌধুরী, থানাহাট ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মিলন, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন প্রমুখ।