হাকিমপুরে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

হাকিমপুরের দক্ষিণ বাসুদেবপুর গ্রামে শিশু ধর্ষণ মামলার আসামি রবিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার পুলিশ তাকে গ্রেফতার করে দিনাজপুর আদালতে পাঠিয়েছে।

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, গত ১৯ এপ্রিল উপজেলার জিলাপিপট্টি এলাকায় ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। একই গ্রামের রবিউল নামের এক ব্যক্তি টাকার লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ঐ শিশুকে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে এসে তার বাবা-মাকে ঘটনা জানায়। গত ২১ এপ্রিল রবিউলকে আসামি করে ধর্ষণের শিকার শিশুর বাবা থানায় মামলা করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই বেলাল হোসেন জানান, গ্রেফতার রবিউলকে বুধবার দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।