ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে মানিকগঞ্জ জেলায় মাসব্যাপী ইফতারি ও রান্না করা খাবার বিতরণের অংশ হিসেবে দুস্থদের মধ্যে ইফতারি বিতরণ করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিসিবি পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়। মঙ্গলবার সন্ধ্যায় ঘিওরের দলীয় কার্যালয়ের সামনে জেলা যুবলীগের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘিওর উপজেলা যুবলীগের সভাপতি মো. বাবুল বেপারী। সাধারণ সম্পাদক শরীফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু মো. তায়েবুর রহমান জেলা যুবলীগের আহ্বায়ক আবদুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য মো. মাহাবুবুর রহমান জনি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলীম মিন্টু প্রমুখ।