সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
সিরাজদিখানে ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় করা হচ্ছে । করোনা পরিস্থিতিতে প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে সিরাজদিখান উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, মুন্সীগঞ্জ প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায়, বাংলাদেশ ডেইরি ফার্মার্স এসোসিয়েশন ও বাংলাদেশ পোল্ট্রি ফার্মার্স এসোসিয়েশন এ কর্মসূচি বাস্তবায়ন করছে। গত ১১ এপ্রিল থেকে এ উপজেলায় ন্যায্যমুল্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় শুরু হয়েছে। চলবে মোট ৪৫ দিন। উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প জৈনসার ইউনিয়ন এলএসপি নাসরিন বেগম জানান, প্রতিটি ডিম ৬ টাকা, প্রতিলিটার দুধ ৬০ টাকা ও প্রতি কেজি মাংস (বয়লার মুরগি) ১২০ টাকা করে বিক্রি করা হচ্ছে।