ইত্তেফাক রিপোর্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা আক্রান্ত ডা. এফতেখাইরুল ইসলামের চিকিত্সার জন্য ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। করোনা আক্রান্ত রোগীদের চিকিত্সা সেবা প্রদানকালে তিনি করোনায় আক্রান্ত হন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বলেন, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডা. মোহাম্মদ মহিবুল হাসান (সুমন) শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা. এফতেখাইরুলের স্ত্রী ডা. মাহমুদা আক্তারের কাছে এই আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।