গ্যাসলাইনে ছিদ্র

পুরান ঢাকার সুত্রাপুর, ১৪/৩ সুকলাল দাস লেন। ঘনবসতিপূর্ণ এলাকা। ঘনবসতি যেমন তেমন— বিল্ডিংগুলো একটির সঙ্গে আরেকটি প্রায় জোড়া লাগানো। এই গলিতে গ্যাস লাইনে ছিদ্র রয়েছে। এখানে চার-পাঁচটি গ্যাসলাইনের চাবি রয়েছে, লক্ষ করলে দেখা যায় একটি গ্যাসের চাবিতে সব সময় গ্যাস বের হচ্ছে এবং সেটা অনেক দিন ধরে কিন্তুদেখার কেউ নাই! পাশের বাড়িগুলোর নিচে রয়েছে কাগজের কারখানা। গ্যাস লাইনের ছিদ্রের কারণে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বিষটি সমাধান করতে যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ জানাই।

দীনবন্ধু বিশ্বাস

নবাবগঞ্জ, ঢাকা