মুসলমানদের জন্য রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় মাস। দিনভর উপোস থেকে ও সকল প্রকার ইন্দ্রিয় তৃপ্তি দূরে রেখে স্রষ্টার সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা পালন করেন তাঁরা। চলতি এপ্রিল মাস হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উষ্ণ মাস। অত্যধিক গরমের ফলে ধর্মপ্রাণ মুসলমানগণ রোজা পালন করতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। এ অবস্থায় ঘন ঘন লোডশেডিং মোটেও কাম্য নয়। রোজাদারদের রোজা পালনের অনূকূল পরিবেশের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সংযোগের ব্যবস্থা করতে হবে। বিশেষ করে ইফতার ও সেহেরির সময় কোনো রকম বিদ্যুত্ বিভ্রাট সৃষ্টি করা উচিত নয়। এ ব্যাপারে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।
আ. রহমান দেওয়ান
রামগঞ্জ, লক্ষ্মীপুর