জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলালে নবম শ্রেণির এক স্কুলছাত্রী (১৪) বখাটেদের অত্যাচার সহ্য করতে না পেরে কিটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। গত মঙ্গলবার রাতে ঐ স্কুলছাত্রীকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় সাত বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো— ক্ষেতলাল উপজেলার ধনকুড়াইল গ্রামের হেলাল হোসেনের ছেলে সিহাব, একই গ্রামের হাসমত আলীর ছেলে জহুরুল ইসলাম, ইসলামপুর গ্রামের ইব্রাহিম হোসেনেরে ছেলে মোমিন, রামপুরা গ্রামের আক্কাস আলীর ছেলে আশরাফুল ইসলাম, খলিলুর রহমানের ছেলে লিটন হোসেন, সূর্য্যবান গ্রামের আজিমুদ্দিন ইমন হোসেন ও আটিগ্রামের শামছুল হকের ছেলে সাজ্জাদুল।