ব্যবসায়ীদর শীর্ষ সংগঠন এফবিসিসিআইর নির্বাচনে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার নির্বাচন পরিচালনা বোর্ড আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ৭৮ পরিচালকের নাম ঘোষণা করে। অবশ্য এর আগেই মনোনয়ন প্রত্যাহারের দিন ৭৮ জন বাদে অন্য প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করায় এ ঘোষণা কেবল আনুষ্ঠানিকতা ছিল। এবারের নির্বাচনে সভাপতি পদে একক প্রার্থী হলেন—সংগঠনটির সাবেক প্রথম সহসভাপতি ও বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। তিনিই সভাপতি হতে যাচ্ছেন। আগামীকাল ৭ মে সভাপতিসহ অন্য সহসভাপতি নির্বাচিত হবেন।