ঈদে কমফোর্ট ও স্টাইল নিয়ে বাটা

কমফোর্ট ও স্টাইলকে প্রাধান্য দিয়ে এবার ঈদে ৫০০-এর বেশি নতুন ডিজাইনের জুতা এনেছে বাটা।  নারী, পুরুষ ও বাচ্চাদের জন্য আলাদা ডিজাইন তৈরি করা হয়েছে ব্যবহারকারীদের প্রয়োজনকে মাথায় রেখে। বাটার হেড অফ মার্কেটিং ইফতেখার মল্লিক এই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বাটা ইনসোলিয়া ফাউন্ডেশন নামে নতুন প্রযুক্তি এনেছে যা হাঁটার জন্য দেবে  কমফোর্ট এবং হিল ব্যালেন্স। কারডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইউকের হোয়েলস সেন্টার ফর পোডিয়াট্রিকের রিসার্চে অনুযায়ী এটি শরীরের ও পায়ের ভার অ্যাডজাস্ট করে ৬০ ভাগ বেশি কমফোর্ট দিতে সক্ষম।

ইফতেখার মল্লিক বলেন, এখন ফ্যাশনে আরামই মুখ্য। বর্তমান সময়ের চাহিদা হচ্ছে স্টাইলের পাশাপাশি কমফোর্টকে প্রাধান্য দেয়া। এই বিষয়টি মাথায় রেখেই আমরা এ বছরের ঈদ এক্সক্লুসিভ কালেকশন এনেছি।

এই ঈদে নিরাপদে কেনাকাটা করার স্বাছন্দ্য দিতে বাটা’র প্রতিটি স্টোর ও স্টাফদের স্বাস্থ্যকর পরিবেশ ও সর্বোচ্চ কাস্টমার সেবা নিশ্চিত করেছে। একই সাথে দোকানে অবস্থানের সময় সীমা কমিয়ে আনা, নিরাপদ সামাজিক দূরত্ব নিশ্চত করা, স্টোরের পরিচ্ছন্নতা, টেম্পারেচার চেক ও স্যানিটাইজিং এবং বাধ্যতামূলক মাস্ক ব্যবহারে নির্দেশনা রয়েছে। 

বর্তমানে প্রচুর কাস্টমার অনলাইন কেনাকাটায় স্বাচ্ছন্দ্যবোধ করেন। বাংলাদেশে বাটা সম্পুর্ণ কার্যকর অনলাইন প্ল্যাটফর্ম নিশ্চিত করে।  এছাড়াও গত বছর থেকে চালু হয়েছে বাটার আরেকটি অনালাইন প্ল্যাটফর্ম “বাটা চ্যাটশপ”, যেখানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সহজেই নিকটস্থ বাটা স্টোর ম্যানেজারের সাথে কথা বলে পণ্য অর্ডার করা যাবে।

ইত্তেফাক/এসএইচ