কুমিল্লায় চীনা কোম্পানির কর্মকর্তা খুনের মামলা ডিবিতে হস্তান্তর

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ইপিজেডের একটি চাইনিজ কোম্পানির কর্মকর্তা খায়রুল বাশার সুমনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলা অধিকতর তদন্তের জন্য সদর দক্ষিণ মডেল থানা থেকে জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার ফারুক আহমেদ। সুমন কুমিল্লা ইপিজেডের সিং সাং সু নামে চাইনিজ কোম্পানির সিনিয়র এইচআর পদে কর্মরত ছিলেন।

সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, মামলার যাবতীয় নথি ডিবিতে হস্তান্তর করা হবে। মামলায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করতে পারলে হয়তো হত্যার বিষয়ে আরো বেশ কিছু তথ্য জানা যেতে পারে।