ডিআরইউতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলেন সাবেক এমপি ওয়াদুদ

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী মাস্ক প্রদান করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. আবদুল ওয়াদুদ দারা। বৃহস্পতিবার দুপুরে সংগঠনের কার্যালয়ে ডিআরইউর সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের কাছে এই স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী হস্তান্তর করেন তিনি। এ সময় ডিআরইউর সহসভাপতি ওসমান গনি বাবুল, যুগ্মসম্পাদক আরাফাত দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, এনার্জি অ্যান্ড পাওয়ার-এর সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন, সংবাদ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রিমন মাহফুজ প্রমুখ উপস্থিত ছিলেন।