মজনু বেপারী
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক ও জিটিভির চিফ রিপোর্টার রাজু আহমেদের পিতা মজিবুর রহমান মজনু বেপারীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ৭ মে। ২০১৫ সালের এই দিনে তিনি হূদেরাগে আক্রান্ত হয়ে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার খেতেরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। মজনু বেপারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে সবার দোয়া কামনা করা হয়েছে।