মোরশেদ কমল
একটা চাঁদ ঈদের খুশি আনে
সব গোত্রের সবাই সেটা জানে
চাঁদকে ভালোবাসে মনে-প্রাণে
চাঁদ কথা কয় শিশুর কানে কানে।
এই চাঁদটা নয়তো কারোর একা
ঈদ এলেই তো চাঁদটাকে যায় দেখা!
চাঁদ দেখে যায় অনেক কিছু শেখা
চাঁদ তো মিলায় সবার সাম্যরেখা।
ধনী-গরিব, ছোট-বড়োর চাঁদ
তাই তো ঈদে মিলাই কাঁধে কাঁধ।
চাঁদকে দেখায় কেউ সাধে না বাঁধ
চাঁদ দেখা হোক সবার মনের সাধ।