যখন কোনো এলাকায় ভালো রাস্তা না থাকে তখনই সেখানে নানান নেতিবাচক প্রভাব পড়তে থাকে? রাজশাহী জেলার মোহনপুর উপজেলার মোহনপুর গ্রামের বিল-পাড়া এলাকাবাসীর দুর্ভোগের শেষ নেই একটি ভালো রাস্তা না থাকায়। এলাকাটি মোহনপুর উপজেলার সদরে ও উপজেলা পরিষদের পশ্চিম পাশে (বরেন্দ্র অফিসের পিছনে) হলেও চলাচলের জন্য একটি ভালো রাস্তা নেই। ইতিপূর্বে রাস্তাটির ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার আবেদন করলেও ফলাফল শূন্য। স্থানীয়রা একাধিকবার চাঁদা তুলে রাস্তা সংস্কার করলেও বর্ষার সময় পার্শ্ববর্তী বিল ও পুকুরের পানি বৃদ্ধিতে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে| রাস্তাটিকে চলাচলের উপযোগী করতে পুকুরের পাশে টেকসই বাঁধ জরুরি এবং প্রয়োজনীয় সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো.তামিম সিফাতুল্লাহ
মোহনপুর, রাজশাহী