সরকারি পাঠাগার প্রতিষ্ঠিত হোক

অনেকের প্রচুর বই আছে, কিন্তু কর্মব্যস্ততা কিংবা অলসতার কারণে সেগুলো পড়া হয়ে ওঠে না। অনেক মেধাবী আবার বই পড়ার প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও দারিদ্র্যের কারণে চাহিদানুযায়ী বই কিনতে পারে না। একরমের হতাশার মধ্য দিয়েই দিন কাটাতে হয় তাদের। এতে করে দেশ ও জাতির ক্ষতি হয়। কাজেই সুশৃঙ্খল জাতি গঠনে বইপড়ুয়া দরিদ্র মেধাবীদের কথা ভেবে সরকারি সহযোগিতায় দেশের প্রতিটা অঞ্চলে, পাড়া-গাঁয়ে, শহর-বন্দরে পাঠাগার গড়ে তোলা সময়ের দাবি।

আবু তালহা রায়হান

গোয়াইনঘাট, সিলেট