মুহম্মদ আনিসুল হক
৭ মে ২০২১ খ্রিষ্টাব্দ, শুক্রবার
আজ ২৪ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৪ রমজান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২০ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা:৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ:শুক্র ও নেপচুন। আপনার শুভ সংখ্যা:৭ ও ৬। শুভ বার:সোম ও শুক্র। শুভ রত্ন:হীরা ও এমিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। পুরনো কোনো রোগের পুনরাক্রমণ হতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগে সাফল্য পেতে পারেন। আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। কোনো কাজে বন্ধুদের সহযোগিতা পেতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
চাকরিজীবীদের জন্য সময় মোটামুটি অনুকূল থাকতে পারে। অসুস্থ পিতার প্রতি খেয়াল রাখুন। প্রয়োজনে পিতার যথাযথ চিকিত্সার ব্যবস্থা করুন। সামাজিক কাজে অংশ নিতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। সামাজিক যোগাযোগ চালিয়ে যান। পেশাগত দিক ভালো যেতে পারে। তীর্থযাত্রা হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল নাও থাকতে পারে। বিক্রি-বাণিজ্য লোকসানের আশঙ্কা আছে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
বিক্রি-বাণিজ্যে লাভযোগ আছে। ব্যবসাক্ষেত্রে কোনো চুক্তি করার আগে ভালোভাবে চিন্তা করুন। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শরীর ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। সীমা লঙ্ঘন করবেন না। যাবতীয় ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সন্তানের প্রতি খেয়াল রাখুন। সৃজনশীল কাজে অংশ নিয়ে সাফল্য পেতে পারেন। পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার চেষ্টা করুন। বিনোদন শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। আধ্যাত্মিক চিন্তাচেতনায় সমৃদ্ধি আসতে পারে। অসুস্থ মায়ের যত্ন নিন। পথ চলাচলে সতর্কতা অবলম্বন করুন। আবেগ সংযত রাখুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। বাড়িতে অতিথি আসতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন। কোনো বিশেষ রঙের পোশাক ভালো লাগতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।