স্পোর্টস রিপোর্টার
জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে সোমবার ঢাকায় আসবেন। ঈদের পর জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হবে। ১১ মে লিগের খেলা শেষ হয়ে ঈদের ছুটিতে যাবে। ১২ হতে ১৫ মে পর্যন্ত জাতীয় দলের ক্যাম্প হওয়ার কথা রয়েছে। ঈদের পর পুনরায় অনুশীলন হবে। এমন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বাফুফে। আর কোচ জেমি ডে ঢাকায় এসে কোয়ারেন্টাইনে থাকবেন। প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টাইন হওয়ার কথা রয়েছে ১৪ দিন। এখন এই কোচ জেমি যদি ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকেন তাহলে জাতীয় দলের অনুশীলনে ব্যাঘাত ঘটবে। বাফুফে চাইছে সরকারি মহলে কথা বলে ১৪ দিন কমিয়ে আনতে। এটা সম্ভব কি না, বলা কঠিন। কারণ ভারত হতে ঢাকায় ফিরে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানকে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টাইনে থাকতে হচ্ছে।