ক্যাপসন নিউজ

ভাণ্ডারিয়া (পিরোজপুর) :জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির প্রতিষ্ঠিত বেসরকারি সামাজিক উন্নয়নমূলক সংগঠন দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে প্রতি বছরের মতো এ বছরও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসচ্ছল দরিদ্র পরিবারের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের সেনেরহাট বাজারে (বায়ে), নদমুলা শিয়ালকাঠী ইউনিয়ন সাইক্লোন শেল্টারে (মাঝে) এবং সর্বডানে ইকড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসব শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়    —ইত্তেফাক