মীর্জাগঞ্জে তিন ডাকাত গ্রেফতার

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

মীর্জাগঞ্জ উপজেলার দেউলী গ্রাম থেকে বুধবার রাতে তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে—মো. রিয়াজ মিয়া, মো. জসিম খান ও মো. জাকির হোসেন মুসল্লি।  মীর্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিবুল্লাহ জানান, গত মঙ্গলবার রাতে উপজেলার কাকড়াবুনিয়া গ্রামে স্থানীয় কাকড়াবুনিয়া হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. মনিরুজামানের বসতঘরের জানালার গ্রিল কেটে চার/পাঁচ জন ডাকাত প্রবেশ করে সবাইকে জিম্মি করে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ ৭ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ ব্যাপারে বুধবার মীর্জাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে উল্লিখিত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদেরকে পটুয়াখালী জেলহাজতে পাঠানো হয়েছে।