শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
শায়েস্তাগঞ্জে মাস্ক ব্যবহার না করায় ১৪ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর বাজার ও ড্রাইভার বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মিনহাজুল ইসলাম এ সময় ১৪ জন ব্যবসায়ীকে জরিমানা করেন।