বরিশালে নিম্ন আয়ের মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

বরিশাল অফিস

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল(অব.) জাহিদ ফারুক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী ৩৬ লাখ লোককে আড়াই হাজার করে টাকা সরাসরি তাদের মোবাইল ফোনে দিয়েছেন। এটা পৃথিবীর কোথাও আছে বলে আমার জানা নেই। বৃহস্পতিবার বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেড় হাজার নিম্ন আয়ের খেটে খাওয়া দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশাল জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান প্রমুখ।