বিশেষ প্রতিনিধি
পুলিশপ্রধান (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশের চাকরি এমন একটি পেশা, যেখানে দেশের কল্যাণ ও মানুষের সেবা করার অপার সুযোগ রয়েছে। জীবনে এমন কিছু নেই, যা পুলিশিংয়ের বাইরে। তাই ভালোবেসে গর্বের সঙ্গে পুলিশ হিসেবে চাকরি করতে হবে। গতকাল পুলিশ সদর দপ্তরে পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরানো অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন।
ইউনিটভিত্তিক কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে আইজিপি ও সংশ্লিষ্ট ইউনিটের প্রধান হিসেবে যথাক্রমে অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, সিআইডির প্রধান অতিরিক্তি আইজি ব্যারিস্টার মো. মাহবুবুর রহমান ও এসবির প্রধান মো. মনিরুল ইসলাম র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (এঅ্যান্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, সিআইডির প্রধান অতিরিক্তি আইজি ব্যারিস্টার মো. মাহবুবুর রহমান, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপারদের মধ্যে আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ও মাহফুজা লিজা বক্তব্য রাখেন।
এ ছাড়া অতিরিক্ত আইজি (অর্থ) এস এম রুহুল আমিন, অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মাজহারুল ইসলাম, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।