মাধ্যমিক শ্রেণির গণিত

গণিত

মো. শফিকুল ইসলাম

সিনিয়র শিক্ষক, শৌলমারী গার্লস স্কুল এন্ড কলেজ 

নীলফামারী

 

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে

নবম ও দশম শ্রেণির গণিতের একটি গুরুত্বপুর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি।

চলো শুরু করা যাক:

সূত্র: সুদ- আসল- মুনাফা

 

সূত্র:১ যখন মুলধন, সময় এবং সুদের হার সংক্রান্ত মান দেওয়া থাকবে তখন-সুদ    মুনাফা = (মুলধন x সময় x সুদের হার)    ১০০

 

প্রশ্ন: ৯.৫% হারে সরল সুদে ৬০০ টাকার ২ বছরের সুদ কত?

 

সমাধান: সুদ    মুনাফা = (৬০০ x ২ x ৯.৫)    ১০০ = ১১৪ টাকা

 

সূত্র: ২ যখন সুদ, মুলধন এবং সুদের হার দেওয়া থাকে তখন সময় = (সুদ x ১০০)    (মুলধন x সুদের হার)

 

প্রশ্ন: ৫% হারে কত সময়ে ৫০০ টাকার মুনাফা ১০০ টাকা হবে?

 

সমাধান: সময় = (১০০ x ১০০)   (৫০০x ৫) = ৪ বছর

 

সূত্র: ৩ যখন সুদে মূলে গুণ হয় এবং সুদের হার উল্লেখ থাকে তখন সময় = (সুদে মূলে যতগুণ—১) 

সুদের হার x ১০০

 

প্রশ্ন: বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোন মূলধন কত বছর পরে সুদে আসলে দ্বিগুণ হবে?

 

সমাধান: সময় = (২—১)   ১০ x ১০০ = ১০ বছর

 

সূত্র:৪ যখন সুদে মূলে গুণ হয় এবং সময় উল্লেখ থাকে তখন সুদের হার = (সুদে মূলে যতগুণ—১)    সময় x  ১০০

 

প্রশ্ন্ন:সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যে কোন মূলধন ৮ বছরে সুদে আসলে তিনগুণ হবে?

সমাধান: সুদের হার = (৩— ১)    ৮ x ১০০ = ২৫%

সূত্র: ৫ যখন সুদ সময় ও মূলধন দেওয়া থাকে তখন সুদের হার = (সুদ x ১০০)    (আসল বা মূলধন x সময়)

প্রশ্ন: শতকরা বার্ষিক কত টাকা হার সুদে ৫ বছরের ৪০০ টাকার সুদ ১৪০ টাকা হবে?

 

সমাধান: সুদের হার = (১৪০ x ১০০)    (৪০০ x ৫) = ৭ টাকা

সূত্র:৬ যখন দুটি আসল এবং দুটি সময়ের সুদ দেওয়া থাকে তখন—সুদের হার = (মোট সুদ x ১০০)   {(১ম মূলধন x ১ম সময়) + (২য় মূলধন x ২য় সময়) }

 

প্রশ্ন: সরল হার সুদে ২০০ টাকার ৫ বছরের সুদ ও ৫০০ টাকার ৬ বছরের সুদ মোট ৩২০ টাকা হলে সুদের হার কত?

 

সমাধান: সুদের হার = (৩২০x ১০০)   {(২০০ x ৫) + (৫০০ x ৬) } = ৮ টাকা

 

সূত্র: ৭ যখন সুদের হার, সময় এবং সুদে- মূলে উল্লেখ থাকে-মূলধন  আসল = (১০০ x সুদ আসল)   {১০০ + (সময় x সুদের হার)}

 

প্রশ্ন: বার্ষিক ৮% সরল সুদে কত টাকা ৬ বছরের সুদে-আসলে ১০৩৬ টাকা হবে?

 

সমাধান: মূলধন/আসল = (১০০x ১০৩৬)    {১০০ + (৬  x ৪৮)} = ৭০০ টাকা

 

সূত্র: ৮ যখন সুদ, সময় এবং সুদের হার উল্লেখ থাকবে মূলধন = (সুদ x ১০০)   (সময় x সুদের হার)

 

প্রশ্ন: শতকরা বার্ষিক ৪ টাকা হার সুদে কত টাকার ৬ বছরের সুদ ৮৪ টাকা হবে?

 

সমাধান: মূলধন = (৮৪  x১০০)  (৬ x৪) = ৩৫০ টাকা

সূত্র: ৯ যখন দুটি সুদের হার থাকে এবং সুদের হার ও আয় কমে যায় তখন,আসল = হ্রাসকৃত আয় x ১০০ / {(১ম সুদের হার— ২য় সুদের হার) x সময়}

 

প্রশ্ন: সুদের হার ৬% থেকে কমে ৪% হওয়ায় এক ব্যাক্তির বাত্সরিক আয় ২০ টাকা কমে গেল। তার আসলের পরিমাণ কত?

সমাধান:

আসল = ২০ x ১০০ / {(৬—৪) x১ = ১০০০