১০ বছর পরপর নির্বাচনের প্রস্তাব আওয়ামী লীগ নেতার

১০ বছর পর পর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তাব করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ প্রস্তাব করেন। একই সঙ্গে তার প্রস্তাবের ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

ফেসবুকে তিনি লিখেন, ‘বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন খুবই ব্যয়বহুল। অসাবধানতাবশত জীবনহানি ঘটে। গত নির্বাচনেও ১৪ জন মৃত্যুবরণ করেছে।এ ব্যাপারে একটি বিকল্প চিন্তা করা যায় কিনা যাতে করে সাশ্রয় হবে ও অমূল্য জীবন রক্ষা পাবে।’

আরো পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের নতুন সময় নির্ধারণ

তিনি আরো লিখেন, ‘গত ২০ বছর জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদের বেশির ভাগই দুই এর অধিকবার নির্বাচিত হয়েছেন। তাই আগামী ২০৪১ সাল নাগাদ উন্নত দেশ না পর্যন্ত প্রতি ১০ বছর পর পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিবেচনার জন্য আবেদন রাখছি। এ ব্যাপারে সকলের মন্তব্য প্রত্যাশা করছি।’

ইত্তেফাক/জেডএইচ