‘গ্রাজুয়েট হকার’

 

চয়ন দেবের রচনা এবং শেখ সেলিমের পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘গ্রাজুয়েট হকার’। নাটকটি দীপ্ত টিভিতে প্রচার হবে ঈদের দিন সন্ধ্যা ৭টায়। নাটকটিতে অভিনয় করেছেন তানজিন তিশা, ফারহান আহমেদ জোভান, খলিলুর রহমান কাদেরী, মৌসুমী মৌ প্রমুখ। নাটকটির গল্পে দেখা যাবে, আব্দুল কবির শিক্ষিত এক বেকার যুবক। জামাল নামে একজনের সঙ্গে রুম ভাড়া নিয়ে থাকে। বেকার যুবকের জীবন কতটা দুঃসহ, কঠিন হাড়ে হাড়ে টের পাচ্ছিল কবির। গ্রাজুয়েশন কমপ্লিট করার পর শহরের বড় বড় কোম্পানির ধারে ধারে ঘুরছিল। কিছুই তার কপালে চাকরি জোটে না। শেষে বাধ্য হয়ে সে পত্রিকা অফিসেরর খবরের কাগজ বিক্রি করার কাজ জুটিয়ে নেয়। আর সবকিছুই ছিল প্রেমিকা নীলার অজান্তে। পত্রিকা বিক্রির চাকরিটা নেওয়ার পর থেকেই কবির নীলাকে মিথ্যা আশ্বাস দিয়ে আসছিল। নীলা জানতো কবির কোনো একটা ছোটখাটো কোম্পানি চাকরি করছে। আর পত্রিকা বিক্রির বেলা ছিল তার ভিন্নরূপ!