ভারত থেকে ফিরতে পারছেন না জাতীয় হকি দলের সাবেক তারকা শুভ

স্পোর্টস রিপোর্টার

জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ঢাকায় এসেছেন। আবাহনীর স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন ভারত থেকে ফিরেছেন অস্ত্রোপচার করে। আইপিএল আসর থেকে ফিরেছেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। ভারতে আটকে আছেন জাতীয় হকি দলের সাবেক তারকা মওদুদুর রহমান শুভ।

পাঞ্জাবের পাতিয়ালায় কোচদের জন্য উচ্চতর প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন শুভ। করোনার কারণে কোর্স শেষ হয়নি। শুভ দেশে ফিরতে চান। কিন্তু এই সাবেক খেলোয়াড় ভারতে আটকে গিয়েছেন। সহযোগিতা পাচ্ছেন না বলে এরই মধ্যে সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। ভারতে বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করেছেন বিকেএসপির এই কোচ শুভ। গতকাল পর্যন্ত কোনো জবাব পাননি তিনি। দেশে ফিরতে সহযোগিতা চাইছেন শুভ।

 

 

০